রাজনীতির গহীনে গন্ধ শুধু মধুর,
অথচ বিষ মেশানো প্রতিটি সুর।
জনতার নাম নিয়ে শুরু হয় গান,
মাঝপথে হারিয়ে যায় সত্যের প্রাণ।
নন্দিত নয় আজ নীতি, প্রবাহিত কেবল স্বার্থের স্রোতি।
অন্ধকারে টাকার প্রদীপ জ্বলে, আদর্শ শুধু দেয়ালে লেখা চলে।
রক্তে লেখা ইতিহাস ঘুমায়,
প্রতিশ্রুতির ফুল শুকিয়ে যায়
একই শিকলে বাঁধা নেতা-জনতা,
ভিন্ন বর্ণ হলেও সম অন্তরতা।
নেতার কণ্ঠে মধুর বাণী, অথচ হৃদয়ে আজ লোভের ঘানি
স্বপ্ন ভাঙে, শ্রদ্ধা মরে, দেশের প্রতি প্রেম নীরবে ঝরে।
বাংলা রাজনীতির রাজমুকুটে, টাকার মধুই রাজাধিরাজ।
পূণ্যভূমি হোক প্রেমের শেষ পবিত্রতা,
যেখানে নয় রাজনীতি হোক জাতির সত্যতা।
প্রেম করো মাতৃভূমির সঙ্গে,
যেমন চাঁদ ভালবাসে নিশীথের রঙ্গে।
যে মাটি দিয়েছে শ্বাস, দিয়েছে প্রাণ,
নির্মোহ সেই প্রেমে জাগুক এক দীপ্তি,
যা কেবল দেয়, চায় না কিছু তৃপ্তি।
Latest Update
Media Commission for Freedom of Expression in Bangladesh
Welfare-Based Administrative Reform Commission in Bangladesh
Judicial Reform in Bangladesh: Strengthening Appointments and Oversight
Transparent Governance in Bangladesh: A Comparative Institutional Approach
Reform of the Election Commission and Electoral Systemin Bangladesh: A Pathway to Democratic Consolidation
Amendment of Article 70 of the Constitution of Bangladesh: Enhancing Parliamentary Democracy in Bangladesh
